You are currently viewing ইউসেপ(UCEP) জব ফেয়ার ২০২৬-এ আই-টেক অ্যান্ড কনসালটেন্সি

ইউসেপ(UCEP) জব ফেয়ার ২০২৬-এ আই-টেক অ্যান্ড কনসালটেন্সি

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬: দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ।দেশের সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই মেলা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাকরিপ্রত্যাশীরা এখানে সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ, পরামর্শ ও সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা কর্মকর্তা জনাব মো. মোস্তফা কামাল এবং জিআইজেডের অ্যাডভান্টেজ প্রজেক্টের উপদেষ্টা জনাব এইচ. এম. আসাদ উজ জামান।

মিরপুর-২-এর ইউসেপ বাংলাদেশ টিভেট (UCEP Bangladesh TVET) আয়োজিত জব ফেয়ারে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তরুণ ও উদীয়মান শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা, ক্যারিয়ার গঠন এবং টেকনিক্যাল ট্রেনিং সংক্রান্ত সঠিক দিকনির্দেশনা দিতে ব্যস্ত আমাদের টিম।

Leave a Reply